পথের দাবি | পর্ব-২

“They may kill you, but they cannot kill the idea.”
একজন মানুষকে হত্যা করা যায়। কিন্তু একটা ভাবনাকে?
শরৎচন্দ্রের সব্যসাচী ঠিক তেমনই একজন ideal
তাকে শুধু বিপ্লবী বললে চরিত্রটার অর্ধেকই বলা হয়।
কারণ সব্যসাচী জানে— স্বাধীনতা কোনো ভদ্র আলোচনা নয়।
যে মানুষকে শাসন করা হয়, তার প্রথম অধিকারই হলো—
নিজের পথ নিজে বেছে নেওয়া।
Freedom is not permission.
স্বাধীনতা কারও দেওয়া অনুমতি নয়। কারও দয়া নয়। কারও অনুগ্রহও নয়।
আর সব্যসাচীর বিপ্লব শুধু বিদেশি শাসকের বিরুদ্ধে নয়।
তার প্রশ্ন আরও গভীরে যায়।
কেন একজন মানুষ আরেকজন মানুষকে জাতের নামে ছোট করবে?
কেন সমাজের তৈরি নিয়ম একজন মানুষের বিবেকের চেয়ে বড় হবে?
কেন জন্ম ঠিক করে দেবে কে উপরে থাকবে আর কে নিচে?
এই কারণেই সব্যসাচী কোনো আরামদায়ক চরিত্র নয়।
তার সঙ্গে একমত হওয়া সহজ নয়।
কিন্তু তাকে এড়িয়ে যাওয়াও অসম্ভব।
কারণ শরৎচন্দ্র তার হাতে শুধু বন্দুক দেননি।
দিয়েছেন একটা নির্মম প্রশ্ন—
মানুষ কি শুধু বেঁচে থাকার জন্য জন্মায়?
নাকি—
নিজের ভাগ্য নিজের হাতে লেখার জন্য?
সব্যসাচীর কাছে শেষ পর্যন্ত পথ দুটোই খোলা।
তিনি বলেন—
“এ তপস্যা সাঙ্গ হবার শুধু দুটি মাত্র পথ খোলা আছে— এক মৃত্যু, দ্বিতীয় ভারতের স্বাধীনতা। ”
খেয়াল করুন—
এটা কোনো সাধারণ দেশপ্রেমের স্লোগান নয়।
এটা একজন মানুষের নিজের অস্তিত্বের সঙ্গে করা একটা চুক্তি।
যতদিন ভারত স্বাধীন নয়, ততদিন তার তপস্যাও শেষ নয়।
কিন্তু এখানেই পথের দাবী আমাদের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটার সামনে দাঁড় করায়।
স্বাধীনতার জন্য সবকিছু কি ন্যায়সঙ্গত?
বিপ্লব যখন রক্ত চায়, তখন আদর্শ আর নৈতিকতার সীমারেখা কোথায়?
একটি অন্যায় শাসনের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরাই যদি অন্যায়ের পথ বেছে নিই—
তাহলে সেই বিপ্লবের নৈতিক অধিকার কোথায়?
সব্যসাচী কি সত্যিই ন্যায়ের পথে হাঁটছিল?
নাকি স্বাধীনতার স্বপ্ন কখনও কখনও মানুষকে এমন এক অন্ধকার পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার পথ আর থাকে না?
এই প্রশ্নের উত্তর সহজ নয়।
আর সেই অন্ধকার, সেই রক্ত, সেই আদর্শ আর নৈতিকতার সংঘাতেই—
আমরা ঢুকব আগামী এবং শেষ পর্বে।
