মেঘনাদবধ কাব্য 2

"কে বলে হত্যাকাণ্ড পাপ?" রবীন্দ্রনাথ এই কথা লিখছেন তার 'রাজর্ষি' গল্পে। আমার প্রশ্ন যুদ্ধে হত্যা করা বীরত্ব আর নিহত হওয়া মানেই কি পরাজয়? মধুসূদন দত্ত তার কাব্যে বিপরীত মুখ থেকে রামায়ণকে দেখাতে চেয়েছিলেন। "সম্মুখ সমরে পড়ি বীর চুৃৃড়ামণি..." অর্থাৎ মাইকেলের কলমে মেঘনাদ "বীর চুৃড়ামণি"। সর্বোপরি রাবণ পুত্র একজন পুত্র,স্বামী,দেশ রক্ষক এবং একজন ট্র্যাজিক হিরো। কিন্তু কেন? John Mi। ton-এর 'Paradise lost' মহাকাব্যে কবির ভাবনায় শয়তানের চরিত্র চিত্রিত একজন ট্র্যাজিক হিরোর রূপে। যা অনুপ্রাণিত করে মধুসূদন কে। মাইকেল তার কাব্যে এই ভাবনাকে তার ভাষায় তুলে ধরলেন মেঘনাদের চোখ দিয়ে। রাম ও মেঘনাথকে Hero বা Villen এই ভাবনাকে প্রাধান্য দেওয়া কি তার উদ্দেশ্য ছিল? নাকি শুধুমাত্র চরিত্র গুলিকে প্রতীকী হিসাবে ব্যবহার করে যুদ্ধ ও হত্যাকে Define করতে চেয়েছিলেন তিনি? নিকুম্ভিলার যজ্ঞক্ষেত্রে মেঘনাদের মৃত্যুর মুহূর্তে সে আর এই কাব্যের Villen বা শত্রু রইলেন না। তখন তিনি পরিণত হলেন পতনশীল বীর হিসাবে। কবি লিখছেন - "এতক্ষণে,অরিন্দম কহিলা বিষাদে..." আর ঠিক এখানেই উত্থিত হল এক বিপদজনক প্রশ্নের - ইতিহাস কি শুধু ন্যায়ের কথা বলে নাকি শুধুমাত্র মন ভালো করা Happy Ending- এর আখ্যান কেই উদযাপন করে ?
