মূল লেখা বা বিষয়বস্তুতে যান (Skip to content)
t.w
Documentary

ক্ষুদিরাম বসু

📅11 August 2026(২৭ শ্রাবণ ১৪৩৩)•⏱1 min read•👁5 readers
🎬রিল দেখুনReel →
ক্ষুদিরাম বসু
Instagram Reel

🎬 ক্ষুদিরাম বসু - এর ইনস্টাগ্রাম রিল দেখুন

Watch the official video reel on Instagram for visuals & narration

ইনস্টাগ্রামে দেখুনWatch Reel →

একবার বিদায় দে মা, ঘুরে আসি। একটা গান, একটা বিদায়। আর তার মধ্যে লুকিয়ে আছে একটা গোটা প্রজন্মের স্বাধীনতার স্বপ্ন।

আজ, ১১ই আগস্ট ১৯০৮ সালের এই দিনেই, মাত্র ১৮ বছর বয়সে ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে উঠেছিলেন।

কিন্তু আশ্চর্যের বিষয়টা কী জানেন? স্বাধীন ভারত তিনি দেখেননি, জাতীয় পতাকাও তিনি দেখেননি। ১৫ই আগস্টও তিনি দেখে যেতে পারেননি। তবুও তাঁর বিদায়ের ভাষাটা ছিল—“একবার বিদায় দে মা, ঘুরে আসি। ”

পীতাম্বর দাসের লেখা এই গানটা একটা বিপ্লবীর মৃত্যুর উপর লেখা গান নয়। এটা আসলে একটা অসমাপ্ত প্রত্যাবর্তনের গল্প।

যে ছেলেটা বলেছিল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব—অন্যভাবে হয়তো কোনো পতাকার মধ্যে, মিছিলে, স্লোগানে অথবা কোনো স্বাধীন দেশের প্রত্যেকটি ধূলিকণার মধ্যে।

আজ আমরা স্বাধীনতার ৮০ বছরের দরজায় দাঁড়িয়ে আছি। ক্ষুদিরাম ফিরে আসেননি, কারণ স্বাধীনতা শুধু একটা তারিখ নয়। স্বাধীনতা কিছু মানুষের অসমাপ্ত স্বপ্ন, যার উত্তরাধিকারী আমরা।

আজ ক্ষুদিরামকে শুধু স্মরণ করার দিন নয়। আজ তাঁকে একটা প্রশ্নও করার দিন—

তোমরা যে স্বাধীনতা রেখে গিয়েছিলে, আমরা তার কী করেছি?

— thoughts.whatever
Continue The Journey

ধারাবাহিক পর্বসমূহ