মূল লেখা বা বিষয়বস্তুতে যান (Skip to content)
t.w
Documentary

ইন্দুবালা ও আইনস্টাইন

📅26 August 2026(১১ ভাদ্র ১৪৩৩)•⏱1 min read•👁8 readers
🎬রিল দেখুনReel →
ইন্দুবালা ও আইনস্টাইন
Instagram Reel

🎬 ইন্দুবালা ও আইনস্টাইন - এর ইনস্টাগ্রাম রিল দেখুন

Watch the official video reel on Instagram for visuals & narration

ইনস্টাগ্রামে দেখুনWatch Reel →

আইনস্টাইন ও ইন্দুবালা - বিভুতিভূষণ বন্দোপাধ্যায়

আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভিন্ন স্বাদের গল্প বলব।

রানাঘাটে একই দিনে আসছেন দু’জন তারকা।

একজন—আইনস্টাইন। আর অন্যজন—ইন্দুবালা।

এখন প্রশ্ন, রানাঘাটের মানুষ কার কাছে যাবে?

আইনস্টাইন তখন ভারতে এসেছেন। বিভিন্ন শহরে বক্তৃতা দিচ্ছেন। কৃষ্ণনগরের গণিতের অধ্যাপক নীলাম্বর চট্টোপাধ্যায় ঠিক করলেন—তাঁকে রানাঘাটে এনে একটা lecture করাবেন।

বিষয়?

“On the Unity and Universality of Forces.”

মানে, full Einstein-level science।

সবকিছু ঠিকঠাক। হল booking, টিকিট ছাপা, প্রচার সব একেবারে complete।

তারপর চারিদিকে এক নতুন রোল উঠল রানাঘাটে আসছেন চিত্রতারকা ইন্দুবালা। ঠিক একই দিনে.

তবে নীলাম্বরবাবু প্রথমে ভাবলেন—দু’টো অনুষ্ঠান তো আলাদা audience-এর জন্য। সমস্যা হবে না।

সেইদিন ক্রমশ উপস্থিত হল,

বিকেলে Einstein-কে স্বাগত জানাতে স্টেশনে ভিড় দেখে তো তিনি খুশিতে আত্মহারা।

কিন্তু একটু পর বুঝলেন—

ভিড়টা আসলে Einstein-এর জন্য নয়।

সবাই এসেছে ইন্দুবালাকে দেখতে।

আর Einstein নিজেও ভাবলেন, এত লোক তাঁকে দেখতে এসেছে!

কিন্তু মিউনিসিপ্যাল হলে পৌঁছে সম্পূর্ণ অন্য দৃশ্য

হলে মাত্র দু’জন মানুষ উপস্থিত। আইনস্টাইন আর নীলাম্বরবাবু।

ওদিকে ইন্দুবালার অনুষ্ঠানে এমন ভিড় যে ব্যালকনির বরগা পর্যন্ত ভেঙে যাওয়ার মতো অবস্থা।

শেষে পরদিন খবরের কাগজ লিখল— ইন্দুবালার নাচ দেখতে অভূতপূর্ব জনসমাগম।

আর আইনস্টাইন? তিনি-ও নাকি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন!

এই গল্পটা আসলে Einstein বা Indubala-কে নিয়ে নয়।

এটা আমাদের attention span আর celebrity culture-এর গল্প।

কারণ genius-কে চিনতে knowledge লাগে। কিন্তু star চিনতে শুধু একটা পোস্টারই যথেষ্ট।

— thoughts.whatever
Continue The Journey

ধারাবাহিক পর্বসমূহ