মূল লেখা বা বিষয়বস্তুতে যান (Skip to content)
t.w
Documentary

পদ্মা নদীর মাঝি

📅4 August 2026(২০ শ্রাবণ ১৪৩৩)•⏱1 min read•👁5 readers
🎬রিল দেখুনReel →
পদ্মা নদীর মাঝি
Instagram Reel

🎬 পদ্মা নদীর মাঝি - এর ইনস্টাগ্রাম রিল দেখুন

Watch the official video reel on Instagram for visuals & narration

ইনস্টাগ্রামে দেখুনWatch Reel →

আসলে মানুষের সবচেয়ে বড় লড়াই ধর্মের নয়, এই লড়াই এক বেলা ভাতের জন্য। আর ঠিক এই উপলব্ধি হয় পদ্মা নদীর মাঝি পড়ার পর।

মানুষের সবচেয়ে বড় পরিচয় কী? ধর্ম, জাত, পেশা, নাকি ক্ষুধা?

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস শুধু একটি মাঝির গল্প নয়, এ এমন এক পৃথিবীর গল্প যেখানে মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছে।

আমরা প্রায়ই ভাবি দারিদ্র্য মানে শুধু অর্থাভাব, কিন্তু মানিক বাবু দেখিয়েছেন, দারিদ্র্য মানুষের স্বপ্নকেও দরিদ্র করে দেয়। কুবের রোজই নদীতে নামে মাছ ধরতে, তবে সে শুধু মাছ খোঁজে না, সে খোঁজে একটা আগামীকাল, একটা secure life, একটু মর্যাদা।

আর এখানেই পদ্মা নদী একটি নদী থেকে পরিণত হয় গুরুত্বপূর্ণ এক চরিত্রে। সে হয়ে ওঠে একটি সমগ্র জনজাতির ভাগ্যের প্রতীক।

আজও আমরা দেখি, একটি সুন্দর জীবনের আশায় ছেড়ে যেতে হচ্ছে প্রিয় শহর, দেশ, পরিবার, মানুষ—আর সেই প্রিয় ঘরটা, যেটা মায়ের কোলের মতো নিরাপদ ও খুব শান্তির জায়গা ছিল, অন্তত কিছুদিন আগেও।

কুবেরও এই একই স্বপ্ন দেখেছিল একশো বছর আগে একজন কথাসাহিত্যিকের কল্পনায়। আমরা আরও অনেক উন্নত হয়েছি, সভ্য হয়েছি, কিন্তু যা বদলায়নি, তা হলো ক্ষুধার ভাষা।

তাই এই উপন্যাসের প্রাসঙ্গিকতা আজও সমান, এবং আগামীতেও থেকে যাবে।

আমরা শুধুই রুটি-রুজির জন্য নয়, শ্রমের সঠিক মূল্যায়ন খুঁজি—যেখানে বাঁচার জন্য মর্যাদা বিক্রি করতে হয় না। যেখানে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর হবে, সেই স্বপ্নই দেখি।

মানিক বাবু দারিদ্র্যকে রোমান্টিক রূপে নয়, বাস্তবতার রূপে দেখিয়েছেন।

ক্ষুধা মানুষের নৈতিকতাকেও পরীক্ষা নেয়।

— thoughts.whatever
Continue The Journey

ধারাবাহিক পর্বসমূহ